অর্ডার করতে তিনটা ধাপ — পুরোটা মিলিয়ে দুই মিনিটের কাজ।
১. প্রোডাক্ট বাছুন
শপ পেজ থেকে যে সাবস্ক্রিপশনটা দরকার সেটা বেছে নিন। যেখানে একাধিক মেয়াদ আছে, সেখানে ড্রপডাউন থেকে মেয়াদ ঠিক করে Add to cart চাপুন।
২. চেকআউটে তথ্য দিন
নাম, ইমেইল আর WhatsApp নাম্বার দিন। যেসব প্রোডাক্ট আপনার নিজের অ্যাকাউন্টে আপগ্রেড হয়, সেগুলোর জন্য Order notes-এ আপনার অ্যাকাউন্টের ইমেইলটা লিখে দিন।
৩. পেমেন্ট করুন
চেকআউটে আমাদের bKash / Nagad / Rocket নাম্বার দেখতে পাবেন। সেখানে Send Money করুন, তারপর আপনার নাম্বার আর SMS-এ পাওয়া Transaction ID ফর্মে বসিয়ে অর্ডার কনফার্ম করুন।
তারপর?
আমরা পেমেন্ট মিলিয়ে দেখি। মিলে গেলে সাধারণত ১০-৩০ মিনিটের মধ্যে WhatsApp আর ইমেইলে ডেলিভারি পাঠিয়ে দেওয়া হয়। অর্ডারের অবস্থা My account → Orders থেকেও দেখতে পারবেন।
কিছু মনে রাখার মতো
- Transaction ID একবারই ব্যবহার করা যায় — একই ID দিয়ে দুইবার অর্ডার হবে না।
- ভুল নাম্বার দিলে ডেলিভারি আটকে যাবে, তাই নাম্বারটা একবার মিলিয়ে নিন।
- রাত ২টা থেকে সকাল ৯টার মধ্যে অর্ডার করলে ডেলিভারি সকালে হতে পারে।