সাধারণ প্রশ্ন

এখানে যেটা খুঁজছেন সেটা না পেলে যোগাযোগ করুন — উত্তর দিয়ে দেব।

ডেলিভারি পেতে কত সময় লাগে?

পেমেন্ট ভেরিফাই হওয়ার পর সাধারণত ১০-৩০ মিনিট। গভীর রাতে অর্ডার করলে সকালে হতে পারে।

পেমেন্ট করার পর আলাদা করে জানাতে হবে?

না। চেকআউটে Transaction ID দিলেই আমরা দেখে নেব। খুব জরুরি হলে WhatsApp-এ অর্ডার নাম্বারটা পাঠিয়ে দিন।

সাবস্ক্রিপশন কি আমার নিজের অ্যাকাউন্টে হবে?

প্রোডাক্ট অনুযায়ী আলাদা। প্রতিটি প্রোডাক্টের পেজে “কীভাবে ডেলিভারি হয়” অংশে পরিষ্কার লেখা আছে — নিজের অ্যাকাউন্টে আপগ্রেড, নাকি রেডি অ্যাকাউন্ট।

মেয়াদের মধ্যে কাজ না করলে?

আমাদের জানান। মেয়াদ শেষ হওয়ার আগে সমস্যা হলে বাড়তি টাকা ছাড়াই রিপ্লেসমেন্ট দেওয়া হয়।

রিফান্ড পাওয়া যায়?

ডেলিভারির আগে বাতিল করলে সম্পূর্ণ টাকা ফেরত। ডেলিভারির পর আগে রিপ্লেসমেন্ট, সেটাও না হলে টাকা ফেরত। বিস্তারিত রিফান্ড পলিসিতে।

পেমেন্ট মেথড কী কী আছে?

bKash, Nagad আর Rocket — তিনটাই Send Money-তে। ব্যাংক বা কার্ডে পেমেন্ট করতে চাইলে আগে যোগাযোগ করুন।

একসাথে কয়েকটা প্রোডাক্ট নেওয়া যায়?

যায়। কার্টে সবগুলো যোগ করে একবারেই পেমেন্ট করুন — মোট টাকাটা Send Money করলেই হবে।